২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিততেই উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। উল্লাসে মাতেন দলের অন্যান্য ক্রিকেটাররাও। গ্যালারিতেও এ সময় আওয়াজ ওঠে। ভাবছেন টস জিতেই কী এমন হাতিঘোড়া মারা হলো যে এত উচ্ছ্বাস প্রকাশ করতে হবে? ভারতের জন্য যেন ‘অভিশাপ’ হয়ে দাঁড়িয়েছিল এই কয়েন ভাগ্য। প্রায় দুই বছর পর ‘মুদ্রাদোষ’ কাটল। টানা ২০টা ম্যাচ টসে হেরেছিল ভারত। রোহিত শর্মা, শুভমান গিল থেকে কেএল রাহুল, ভারতের কয়েন ভাগ্য যেন বদলাচ্ছিল না।
অবশেষে সেই ধারা রাহুলই ভাঙলেন। তবে বাঁ-হাতে। সাধারণত ডানহাতে টস করেন রাহুল। কিন্তু বিশাখাপত্তনমে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি টস করলেন বাঁ-হাতে। শেষবার টসে জিতেছিল ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রসঙ্গত, প্রথম দুই ওয়ানডে শেষে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। বিশাখাপত্তমে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হয়েছে খেলা।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।