রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৬ ক্রিকেট ও ফুটবল উভয় বিশ্বকাপে খেলবে ৭ দেশ

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৫:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে খেলবে ২০ দল। প্রথমবার এত বেশি দল নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই বছরে হবে ফুটবল বিশ্বকাপও। সেখানেও ইতিহাসে সর্বোচ্চ ৪৮ দল খেলবে। ৭টি দেশ এই দুই বিশ্বকাপেই খেলার সুযোগ পাচ্ছে। ফুটবল ও ক্রিকেট দুই বিশ্বকাপে নিশ্চিতভাবে যে দেশগুলো খেলবে তারা হলো—দক্ষিণ আফ্রিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দুই খেলাতেই নিয়মিত অংশ নেওয়া দল থাকলেও একই বছরে দুটি বিশ্বকাপে জায়গা করে নেওয়া দেশ সংখ্যা এত সীমিত হওয়াই বিশেষত্ব তৈরি করেছে।

ফুটবল বিশ্বকাপে এই সাত দেশের অবস্থানও ইতোমধ্যে নির্ধারণ হয়েছে। দক্ষিণ আফ্রিকা রয়েছে ‘এ’ গ্রুপে, কানাডা ও যুক্তরাষ্ট্র ‘বি’ গ্রুপে, অস্ট্রেলিয়া ‘ডি’ গ্রুপে, নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে, নিউজিল্যান্ড ‘জি’ গ্রুপে এবং ইংল্যান্ড পড়েছে ‘এল’ গ্রুপে। ফুটবলে ৪৮ দলের বড় আসর হওয়ায় বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে দলগুলো। ক্রিকেট বিশ্বকাপে তারা খেলবে ভিন্ন ভিন্ন গ্রুপে। দক্ষিণ আফ্রিকা ও কানাডা রয়েছে ‘ডি’ গ্রুপে। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস খেলবে ‘এ’ গ্রুপে। অস্ট্রেলিয়া আছে ‘বি’ গ্রুপে, নিউজিল্যান্ড ‘ডি’ গ্রুপে এবং ইংল্যান্ড খেলবে ‘সি’ গ্রুপে। আগামী বছরের টি-টোয়েন্টি সংস্করণে অংশ নিচ্ছে মোট ২০ দল, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এদিকে উভয় বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা আরও বাড়তে পারে। ফুটবল বিশ্বকাপের ছয়টি জায়গা এখনো প্লে–অফের মাধ্যমে নির্ধারিত হবে। সেখানে লড়াইয়ে আছে ইতালি, নর্দান আয়ারল্যান্ড ও জ্যামাইকা। এদের মধ্যে যে কেউ ফাইনাল রাউন্ডে উঠতে পারলে দুই বিশ্বকাপে অংশ নেওয়া দেশের তালিকায় যোগ হতে পারে আরও নাম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।