রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর ড্র, মোহামেডানের বড় জয়

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বাংলাদেশ ফুটবল লিগে আজ ছিল চার ম্যাচ। ঢাকা আবাহনী ড্র করলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বি ঢাকা মোহামেডান বড় জয় পেয়েছে। অন্য দুই ম্যাচে পুলিশ-ফকিরেরপুল ড্র ও রহমতগঞ্জ জয়লাভ করেছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান অনেক সংকটে রয়েছে। ফুটবলার, কোচিং স্টাফরা বেতন পাচ্ছেন না। এই সংকটে তারা লিগে ফকিরেরপুলের সঙ্গে হেরেছিল। আজ অবশ্য পিডব্লিউডির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে। মোহামেডানের ঘানার স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং হ্যাটট্রিক করেন। ম্যাচের শেষ মুহুর্তে পিডব্লিউডি পেনাল্টি পেলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি। কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান বড় জয় পেলেও বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢাকা আবাহনী ফর্টিজের বিপক্ষে গোলের দেখা পায়নি। ফর্টিজ আবাহনীর উপর বেশি আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করেছে অপেক্ষাকৃত বেশি। ফর্টিজও গোল না পাওয়ায় গোলশূন্য ড্রতে শেষ হয়েছে ম্যাচ। আবাহনীর মতো পুলিশ ও ফকিরেরপুলের ম্যাচটিও ড্র হয়েছে। ফকিরেরপুল আগের রাউন্ডে মোহামেডানকে হারালেও এবার পুলিশের বিপক্ষে এক গোলে ড্র করেছে।

আজ দিনের দ্বিতীয় বড় জয় পেয়েছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তারা ৩-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। এই জয়ে রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফর্টিজ আবাহনীর বিপক্ষে পয়েন্ট হারানোয় তারা দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমেছে। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কিংসের সঙ্গে তাদের ব্যবধান ৫। নানা সমস্যায় জর্জরিত মোহামেডান আজকের জয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠেছে। ব্রাদার্সের সমান ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় মোহামেডান গোপীবাগের দলটির চেয়ে এক ধাপ উপরে রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ৫ পয়েন্টে সাত নম্বরে। ফকিরেরপুল ও পিডব্লিউডি’রও সমান পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে আরামবাগ সবার তলানীতে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের সর্বনিম্নন দুই দল রেলিগেটেড হয়। সেই হিসেবে আবাহনী, ফকিরেরপুল ও পিডব্লিউডি রেলিগেশন জোনেই রয়েছে। কারণ রেলিগেশন জোনে একাধিক দলের পয়েন্ট সমান হলে প্লে অফ হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।