রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন

প্রকাশিত - ০৬ ডিসেম্বর, ২০২৫   ০৩:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আর গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি, পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হয়ে ক্ষমতা ধরে রেখে তিনি দেশের সম্পদ পাচার করেছেন। শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা- দিল্লিতেই তিনি পালিয়ে গেছেন।শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়ার ইসলামনগরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচন হবে বিশ্বের স্বীকৃত ও প্রশংসনীয় নির্বাচন। কারণ জনগণই এবার তাদের ভোটাধিকার রক্ষা করবে। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরেছে। ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, জনমুখী ইশতেহারই এবার বিএনপিকে সংসদে পাঠাবে। আপনারা সবাই আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। ইনশাআল্লাহ, দেশে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা পাবে। এ সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার নেতৃবৃন্দ। কক্সবাজার-১ আসন থেকে টানা তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন গত ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। আজ চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও জনসভা শেষে আগামীকাল ৭ ডিসেম্বর তার রাজধানী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।