রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বাইরে ছুটিতে মজেছেন অভিনেত্রী

প্রকাশিত - ০৫ ডিসেম্বর, ২০২৫   ১০:২২ এএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

বলিউড তারকা অভিনেত্রী রাকুল প্রীত সিং বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। স্বামী জ্যাকি ভগনানি এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তিনি দ্বীপদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় তার মালদ্বীপে ছুটির কিছু মুহূর্ত শেয়ার করা ছবিগুলো ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

রাকুল প্রীত শুরুতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মালদ্বীপের ওয়াটার ভিলার দৃশ্য, যা তার অনুসারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। এরপর তিনি আরও বেশ কিছু ছবি শেয়ার করেন, যেখানে তার ছুটির স্টাইল এবং ভ্রমণের আনন্দ একসাথে প্রকাশিত হয়েছে। উজ্জ্বল রঙের আরামদায়ক পোশাক, বিচ-ফ্রেন্ডলি অ্যাকসেসরিজের সঙ্গে তিনি ফ্যাশনের নতুন রূপে ধরা দিয়েছেন।

তার একটি ছবিতে তাকে দেখা যায় নীল-অলিভ টোনের ট্রপিক্যাল প্রিন্ট মনোকিনিতে, যা একটি ছোট স্কার্টের সঙ্গে পরা। এই লুকের সঙ্গে পরা ডার্ক সানগ্লাস এবং মিলিয়ে পরা চুড়ি তাকে দিয়েছেন এক উজ্জ্বল গ্ল্যামার। আরেকটি ছবিতে ফুলেল ব্যান্ডিউ টপ এবং সারং স্টাইলের স্কার্টে তাকে চমৎকারভাবে ক্যাপচার করা হয়েছে, যেখানে তার প্রশস্ত স্ট্র হ্যাট ছুটির মুডকে আরও উজ্জ্বল করেছে।

তবে তার মালদ্বীপ ভ্রমণের সবচেয়ে মনোমুগ্ধকর ছবি ছিল হালকা নীল-সাদা পিনস্ট্রাইপ কো-অর্ড সেটে, যেখানে তিনি স্বচ্ছ পানির মধ্যে হাঁটছেন।

অবশ্য, রাকুল প্রীত সিং ছুটির আনন্দে ডুবে থাকলেও ক্যারিয়ারে মোটেও অবসর নেই। সম্প্রতি তার অভিনীত ‘দে দে প্যার দে-২’ সিনেমাটি প্রশংসিত হয়েছে এবং সামনে আসছে ‘পতি পত্নী অউর ওহ-২’, যেখানে তিনি আয়ুষ্মান খুরানা, সারা আলী খান ও ওয়ামিকা গাব্বির সঙ্গে অভিনয় করবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।