রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৬:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আরিফিন শুভ ভক্তদের জন্য দুঃসংবাদ! শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন এই ঢাকাই চিত্রনায়ক- এমনটাই শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে সংশিষ্টদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি; আরিফিন শুভর অবস্থাও স্পষ্ট জানা যায়নি।  তবে কিছু সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমগুলোতে এসেছে এই খবর। জানা গেছে, অনেকটা গোপনেই, ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে চলছিল আরিফিন শুভর নতুন সিনেমা ‘মালিক’ এর শুটিং। আর দুর্ঘটনা ঘটার সঙ্গে এই শুটিংয়ের বিষয়টিও ফাঁস হলো। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই অপ্রত্যাশিত ঘটনার দৃশ্য ফাঁস হতেই কৌতূহল জাগে সিনে ভক্তদের মনে। তাতে দেখা যায়, আরিফিন শুভর মতো দেখতে একজনের পায়ে আগুন, যিনি তা নেভানোর চেষ্টা করছেন।

এমন দৃশ্য নিশ্চিতভাবে নানা কৌতূহলের জন্ম দেয়। পরে সংবাদমাধ্যমে উঠে আসে, ‘মালিক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটে আরিফিন শুভর সঙ্গে; সেই দৃশ্যটি মূলত ছিল- তার শরীরের নিচের অংশ ছুঁয়ে সামান্য আগুন চলে যাবে। কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আর তা মুহূর্তেই তা লেগে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আরো উঁচু হয়ে নায়কের পা দগ্ধ করে দেয়। তবে ইউনিটের সদস্যরা নাকি জানিয়েছেন, প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনি আগুনে ঝলসে কাঁপছিলেন, তবুও থামেননি। কিন্তু আগুন না থামায় একসময় ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণে শুভর পা দগ্ধ হয়।

এই ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলেও শুভ নাকি তাকে এক মুহূর্তের জন্যও সুযোগ দেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান; সেই দিনের শুটিং শেষ না করে তিনি ফিরতে চাননি। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও এখনো তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাটি নিয়ে পরিচালকের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর ঘটনাটি কবে ঘটেছে, তাও স্পষ্ট নয়।   অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এই ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।