রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শীতে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে’

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৬:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : টলিপাড়ায় অভিনেত্রী সৌরসেনী মিত্রের প্রেম জীবনের নতুন গুঞ্জন। যদিও এই আলোচনা নতুন নয়। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছিল। কিন্তু সম্প্রতি এক মন্তব্যে সেই প্রেমের বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। শাড়ি ব্যবসায়ী নিখিল জৈন, যিনি একসময় অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, তিনি নাকি টলিপাড়ার এই তরুণীর সঙ্গেই দ্বিতীয়বার সম্পর্কে জড়িয়েছিলেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একসময় নিখিলের ব্যবসার প্রচার মুখও ছিলেন সৌরসেনী। ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সূত্রেই নাকি দুজনের ঘনিষ্ঠতা বাড়ে, যা পরে প্রেমে রূপ নেয়। এরপর তাদের একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে। সবচেয়ে বেশি নজর কেড়েছিল গত বছরের নভেম্বরে। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা খেলার দিন তাদের দুজনকে একসঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল। 

কিন্তু ২০২৫ সালের ১ জানুয়ারি সেই গুঞ্জন যেন সত্যি হয়েছিল। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিখিলের বাহুলগ্না একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সৌরসেনী নিজেই সিলমোহর দেন সেই সম্পর্কে। ছবির ক্যাপশন ছিল, ‘হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো নিখিল।’ সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী। সেখানেই শীতকালের প্রসঙ্গ টেনে এক আক্ষেপের কথা বলেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের থেকে তার হুডি চুরি করতাম। এবার সেটা হবে না আর। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে! এবার আর চুরি করা যাবে না।’ অভিনেত্রীর এই মন্তব্য স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে, যে তার আর নিখিল জৈনের সম্পর্ক আর আগের মতো নেই। প্রিয়জনের জিনিস চুরি করার মতো মিষ্টি অভ্যাস আর হয়তো পূরণ হবে না বলেই মনে করছেন সৌরসেনী। এই মন্তব্যের পর টলিপাড়ায় এখন একটাই প্রশ্ন তাহলে কি নিখিল-সৌরসেনীর পথ সত্যিই আলাদা হয়ে গেল?

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।