২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণী নায়িকা রাশমিকা মন্দানার বিয়ে নিয়ে মাস কয়েক ধরেই চলছে নানা গুঞ্জন। তার হাতে একটি আংটি পরা ছবিও বাড়িয়ে দেয় জল্পনা; অনুরাগীরা মনে করেন, সেটিই বাগদানের আংটি। যদিও এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন রাশমিকা ও তার প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডাও। তবে প্রথমবার এ নিয়ে মুখ খুললেন রাশমিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকার কাছে বাগদান ও বিয়ের বিষয়ে সরাসরি প্রশ্ন রাখা হয়। রাশমিকা বলেন, “বিয়ের গুঞ্জনে আমি ‘হ্যাঁ’ বা ‘না’ কোনটাই বলতে চাই না। যখন সময় হবে, সবাইকে জানানোর মতোই জানাব।” অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তিনি। এর আগে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি বছরের অক্টোবরে হায়দেরাবাদে ঘনিষ্ঠ কিছু পরিবারের উপস্থিতিতে রাশমিকা-বিজয়ের বাগদান সম্পন্ন হয়েছে। বিজয়ের টিমের একজন সদস্যও নাকি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছিলেন। এদিকে আরও এক সূত্র জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের আয়োজন হচ্ছে ভারতের রাজস্থানের উদয়পুরে। প্রস্তুতিও নাকি শুরু হয়েছে দুই পক্ষের পরিবার থেকে।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।