রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কণ্ঠ দিয়ে চমকে দিলেন ফারিণ, ঝড় তুলল ‘মন গলবে না’

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৮ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেন এবার পাকাপাকিভাবেই গানের জগতে নিজের অবস্থান জানান দিলেন। বেশ কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মুক্তি পেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তার গাওয়া দ্বিতীয় দ্বৈত গান ‘মন গলবে না’। এই গানের মাধ্যমে ফারিণ শুধু অভিনেত্রী নন, একজন পুরোদস্তর গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন।  তবে শুধু গায়িকা হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হলো ফারিণের। গানটি নির্মিত হয়েছে ফারিণের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের নির্দেশনায় ভিডিওতে মডেল হিসেবেও রসায়ন জমিয়েছেন ফারিণ ও ইমরান।

ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় গানটিকে আবেগ ও সুরের এক নিবিড় মেলবন্ধন হিসেবে উল্লেখ করা হয়েছে। এই মিউজিক ভিডিওতে ফারিণ হয়ে ওঠেন এক আইটেম কুইন! তাকে দেখা গেছে নানা রূপে, নানা ঢঙে। কখনও লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিংপুলের ধারে খুনসুটিতে মেতেছেন, আবার কখনও সাদা পোশাকে গুহার আদলে তৈরি সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মিলিয়েছেন। আবার কখনও কালো রহস্যময় সাজে কিংবা সোনালি জাঁকজমকপূর্ণ পোশাকে আগুনের শিখার মাঝে ছড়িয়েছেন গ্ল্যামার।

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় ফারিণের সাবলীল অভিনয় দেখে অভ্যস্ত দর্শকেরা। এবার তার সুরেলা কণ্ঠ শুনে রীতিমতো চমকে গেছেন তারা। অভিনয়ের জাদুর পর গানের গলাতেও যে তিনি এতটা পারদর্শী, তা যেন বিশ্বাসই হতে চাইছে না অনেকের। অভিনেত্রী ফারিণের এমন গায়কিতে শ্রোতামহলে ব্যাপক উচ্ছ্বাসের পাশাপাশি বিস্ময়ও তৈরি হয়েছে। নেটিজেনদের মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেই বিস্ময় স্পষ্ট হয়। এক নেটিজেন লিখেছেন, ‘এটা ফারিণের নিজের কণ্ঠের গান! বিশ্বাসই হচ্ছে না।’ আরেকজন প্রশংসা করে লিখেছেন, ‘অপূর্ব সুন্দর, গানটা অনেক ভালো হয়েছে।’ কারও বিস্ময়মাখা মন্তব্য, ‘সত্যিই! ফারিণ এত সুন্দর গান করেন!’ আবার গানের শিরোনামের সঙ্গে মিলিয়ে এক ভক্ত লিখেছেন, ‘আপনার কণ্ঠে তো আমাদের মন গলে গেল!’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।