রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ড্রয়ের আগমুহূর্তে মেসির বার্তা

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আগামীকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী বছর হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞের গ্রুপ ড্রয়ের আগের দিনই আর্জেন্টিনা অধিনায়ক জানালেন বিশ্বকাপ নিয়ে তার মিশ্র অনুভূতি। কাতারে জেতা বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনের আগে আলবিসেলেস্তে অধিনায়কের আত্মবিশ্বাস যেমন আছে, তেমনই আছে সতর্কতার সুর। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন মেসি।

তিনি বলেন, “হ্যাঁ, জাতীয় দল আবারও চেষ্টা করবে, সবটুকু দেবে, লড়বে। কিন্তু ছোট ছোট কিছু কারণে আপনি বাদ পড়ে যেতে পারেন। বিশ্বকাপ খুব কঠিন এক প্রতিযোগিতা। যে কোনো দল আপনাকে বিপদে ফেলতে পারে। পোস্টে লাগে, ঢুকে যায়—আপনার টুর্নামেন্ট শেষ। পেনাল্টিতে হারলেও শেষ…।” কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচের উদাহরণ টেনে মেসি বলেন, “ওই দুই ম্যাচে আমরা ছিলাম অনেক ভালো, কিন্তু শেষ পর্যন্ত গড়ায় পেনাল্টিতে। এরপর তো আমাদের ছিল দিবু (এমিলিয়ানো মার্টিনেজ)। যে আমাদের জিতিয়েছে। কিন্তু পেনাল্টিতে গেলে জেতার নিশ্চয়তা থাকে না। বিশ্বকাপ জেতা সত্যিই খুব কঠিন।”

ইন্টার মায়ামির হয়ে শনিবার এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুভারের বিপক্ষে নামার আগে নিজের দেখা সেরা কোচ সম্পর্কেও মন্তব্য করেছেন মেসি। তিনি বলেন, “আমার কাছে পেপ গার্দিওলা অনন্য। অসাধারণ অনেক কোচ আছেন, কিন্তু তার মধ্যে আলাদা কিছু আছে। খেলার দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে তিনি সবচেয়ে পরিপূর্ণ। তিনি যেখানে গেছেন, জিতেছেন। আর শুধু জেতা নয়, তার দলগুলো যেভাবে খেলে—সেটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করে।” ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে কাতারের পুনরাবৃত্তি সম্ভব হলেও কাজটা যে সহজ নয়, সেটি মনে করিয়ে দিয়েই নতুন চ্যালেঞ্জ সামনে রাখছেন মেসি। প্রসঙ্গত, আগামী বিশ্বকাপ খেলা নিয়ে এখনো ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে আবারও বৈশ্বিক শ্রেষ্ঠত্বের মঞ্চে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবলের মহাতারকাকে। অন্যদিকে, শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়ে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।