রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুলও

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৬:০১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছু দিনের বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা। আসন্ন বিপিএল শুরুর আগে নেই কোনো খেলা। এ ছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশ দলের।  তবে গুঞ্জন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল যাচ্ছেন কি না সে বিষয় নিয়ে। কেননা গেল মাসে বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন সালাউদ্দিন। তবে বোর্ড সেটি গ্রহণ করেনি বলে জানা গেছে। এ ছাড়া আশরাফুলকে সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি। যে কারণে গুঞ্জন ছিল এখানেই শেষ কি না  আশরাফুল অধ্যায়। তবে তেমন কিছু হচ্ছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুল-সালাউদ্দিন দুজনই। ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন তারা দুজনই বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন।

এ ছাড়া কোচিং স্টাফের সকল সদস্যই থাকছেন বিশ্বকাপে, কোনো পরিবর্তন হচ্ছে না। এদিকে গেল মাসের ৪ নভেম্বর অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চান বলে গুঞ্জন ওঠে ক্রিকেটাঙ্গনে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি। তবে সেটি আর হচ্ছে না, থেকে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল চুক্তির মেয়াদ পর্যন্ত থাকবেন বলে জানা গিয়েছে। ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।