২৪ ঘণ্টা অনলাইন : চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। হান্নানের পদত্যাগের পরের সাত মাস গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক দায়িত্ব চালিয়ে নেন। পরে গেল সেপ্টেম্বর মাসে নতুন করে বিসিবি হান্নানের জায়গায় হাসিবুল হোসেন শান্তকে নির্বাচকের দায়িত্ব দেয়। নতুন করে শান্ত যুক্ত হওয়ায় নির্বাচক প্যানেলের সদস্য দাঁড়ায় ৩ জন। তবে সেটি বেশি দিন স্থায়ীত্ব লাভ করতে পারেনি। কেননা গত ২৭ সেপ্টেম্বরে নির্বাচকের পদ পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করে রাজ্জাক এখন এইচপি বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।
যে কারণে গেল দুই মাস ধরে গাজী আশরাফ হোসেন লিপু এবং হাসিবুল হোসেন শান্ত মিলে দায়িত্ব সামলাচ্ছেন নির্বাচক প্যানেলের। যেখানে নতুন করে আরেকজনকে যুক্ত করতে যাচ্ছে বিসিবি। ইতমধ্যে নতুন নির্বাচকের খোঁজে নেমে পড়েছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিয়োগ দিতে চায় বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম ঢাকা পোস্টকে জানিয়েছেন, 'যখনই নতুন কাউকে পেয়ে যাব তখনই নিয়ে নিব। বিশ্বকাপের পরে নিতে হবে এমন না বিষয়টা, ভালো পেলেই নিয়ে নিব।'
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।