রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৪:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, চোরাই মালামালসহ শফিকুল ইসলাম (২২) ও শরীফ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকা থেকে শফিকুল ইসলাম ও শরিফ নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবর শেখেরটেক ৭ সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করি। সেখান থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল, বিভিন্ন ধরনের ছুরি, শীতের জ্যাকেট, লোফার জুতা, লিফটের মালামাল ও ইলেকট্রনিক্স টেস্টিং ডিভাইস উদ্ধার করা হয়। তারা জানিয়েছে ধারালো অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করতে এবং সেসব ছিনতাইয়ের মালামাল এখানে এনে লুকিয়ে রাখতো।

জানতে চাইলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান, গতকাল আমরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, চোরাই মালামাল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম ও শরিফ জানায় শহিদুল ইসলাম নামে একজনের সাথে তারা কাজ করে। চোরাই মালামাল তারা শহিদুল ইসলামের বাসায় রাখে। তাদের দুজনকে নিয়ে এই সিন্ডিকেটের হোতা শহিদুল ইসলামের বাসায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু কৌশলে শহিদুল ইসলাম পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।