রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেপ্তার আইনজীবী প্রদীপ চৌধুরীর মুক্তি দাবি

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে তার মুক্তি দাবি করেছে সংগঠনটি।  বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার নগরীর জেএম সেন হলে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ চৌধুরী। অনুষ্ঠান শেষে হলের ফটক অতিক্রম করতেই পুলিশ সদস্যরা তাকে ‘জোর’ করে গাড়িতে তুলে কোতোয়ালি থানায় নিয়ে যায়। কী কারণে প্রদীপ চৌধুরীকে ধরে নেওয়া হয়েছে তার কারণ থানায় নেওয়ার পাঁচ ঘণ্টা পর রাত ১১টা পর্যন্ত পুলিশ ‘জানাতে পারেনি’ বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, অধ্যাপক রনজিত কুমার দে ও অধ্যাপক জিনবোধি ভিক্ষু এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার মুক্তির দাবি জানান। প্রদীপ চৌধুরীকে আটকের বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, প্রদীপ চৌধুরী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কোতোয়ালি থানার একটি মামলায় তিনি তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।