রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের মার্কশিট ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছিলেন?

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের বাদশা শাহরুখ খান। সিনেপর্দায় তার জাদুতে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। অভিনয়ে আসার আগে পড়াশোনাতেও একই রকম নজরকাড়া ছিলেন তিনি। তার কলেজের মার্কশিট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভক্তরা তা নিয়ে বেশ আলোচনা করছেনর।  ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাল হওয়া মার্কশিটটি ১৯৮৫ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শাহরুখ খানের দিল্লির হংসরাজ কলেজে অধ্যয়নকালীন সময়ের। অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের সময়কার এই ফলাফলে চমকে উঠেছেন ভক্তরা। মার্কশিট অনুযায়ী, শাহরুখ খান একাধিক বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন, যা রীতিমতো চোখ ধাঁধানো। অংকে ৭৮ এবং পদার্থবিদ্যায় ৭৮ পেয়েছিলেন। তবে ইংরেজিতে পেয়েছিলেন ৫১।

মার্কশিটে উল্লিখিত তারিখ অনুযায়ী, অভিনেতার জন্ম তারিখ ২ নভেম্বর, ১৯৬৫, যা সম্পূর্ণ সঠিক। একইসঙ্গে বাবার নাম এবং অভিনেতার ছবিও এতে যুক্ত রয়েছে। সব মিলিয়ে, এই মার্কশিটটি যে বলিউড তারকারই, সেই বিষয়ে নিশ্চিত তার অনুরাগীরা। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। সেই বছরই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। তবে রুপোলি পর্দায় আসার আগে তিনি ছোট পর্দায় বেশ কয়েকটি সিরিয়ালেও অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।