রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘যত টাকাই পাই না কেন, তা কখনো যথেষ্ট নয়’

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অভিনেতা মনোজ বাজপেয়ী বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন। অভিনয় করেছেন একাধিক 'আইকনিক' ছবিতে, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে সর্বত্র। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। বিশেষ করে 'দ্য ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজের মাধ্যমে মনোজ বাজপেয়ী আরও জনপ্রিয়তা পেয়েছেন। তবে এত কিছুর পরেও, পারিশ্রমিকের ক্ষেত্রে তিনি এখনো ইন্ডাস্ট্রির  সুপারস্টারদের থেকে অনেকটা পিছিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন এই তারকা। মনোজ জানান, শাহরুখ খান বা সালমান খানের মতো তারকাদের সমান পারিশ্রমিক তিনি এখনও পান না। এমনকি, দুই বছর আগেও তাকে বলতে শোনা গিয়েছিল, 'দ্য ফ্যামিলি ম্যান'-এর মতো ব্লকবাস্টার সিরিজের সাফল্যের পরেও তিনি নিজেকে সস্তা শ্রমিক মনে করেন।

তিনি বলেন, ‘আমি যত টাকাই পাই না কেন, তা কখনো যথেষ্ট নয়। কারণ, বড় তারকাদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, সেই অংকের ধারেকাছেও আমি পৌঁছতে পারিনি। বরং, সেই লক্ষ্যেই এখনও স্ট্রাগল চালিয়ে যাচ্ছি।’ তার কথায়, ‘আমি যদি বেশি টাকা পারিশ্রমিক নিতাম, তাহলে হয়তো ছবিটি তৈরিই হতো না। মাঝে মাঝে আমাদের টাকা কম নিতে হয়, যাতে ভেতরের শিল্পীসত্তা খুশি থাকে এবং ভালো ছবি তৈরি করা সম্ভব হয়।’ শেষে বলেন, ‘ছোট বাজেটের ছবির জন্য আমি প্রায়শই বাজেটের ওপর ভিত্তি করে পারিশ্রমিক নেই, কারণ আমি গল্প এবং সেই আবেগে বিশ্বাস করি। একবার হ্যাঁ বললে, আমি নিজের সবটুকু ঢেলে দিই, কখনও পিছিয়ে আসি না।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।