রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকায় পুরস্কার নেওয়ার দিনেই ইরানি নির্মাতার কারাদণ্ড

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৫:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সঙ্গে দেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। গত সোমবার পানাহির আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। তবে এ রায় ঘোষণার দিনেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন জাফর পানাহি; মূলত গথাম অ্যাওয়ার্ডস-এ তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’- এর তিনটি পুরস্কার নিতে। এদিন  সেরা পরিচালকের পুরস্কারসহ সেরা চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের সম্মাননা অর্জন করেন জাফর পানাহি। আর সিনেমাটির অস্কার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে ৬৫ বছর বয়সী পানাহি এর আগে দুই দফা কারাবন্দি হয়েছেন। ইরানে তার ওপর আগে থেকেই চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা ও ভ্রমণ সীমাবদ্ধতা ছিল। নতুন দণ্ড ঘোষণার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। গথাম অ্যাওয়ার্ডস মঞ্চে পানাহি নতুন সাজা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি সেই সব নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানান, যারা নীরবে, কোনো সহায়তা ছাড়াই নিজেদের সবকিছু ঝুঁকির মুখে ফেলে। উল্লেখ্য, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমাটি ইরানে থাকাকালে সরকারের চাপ ও নজরদারি এড়িয়ে গোপনে নির্মাণ করেন জাফর পানাহি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে এই সিনেমার জন্য সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম জিতেছেন এই নির্মাতা। তবে সমালোচকদের মতে, জাফর পানাহির জীবন যেন ইরানের সংস্কৃতি ও রাজনৈতিক টানাপড়েনের জ্বলজ্যান্ত প্রতিচ্ছবি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।