রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের মঞ্চে যারা আলো ছড়াবেন

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৪:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : এই শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ড্র। সেখানে কি কেবলই পট থেকে বল তুলে কোন গ্রুপে কে, সেটা নির্ধারণ হবে? না, থাকছে ঝলমলে আয়োজন। লাখ লাখ দর্শককে আনন্দ দিতে মঞ্চে হাজির হবেন বিনোদন জগতের নামিদামি ব্যক্তিরা। এই শো যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের খোরাক যোগাতে আরও থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের আগেও ড্রয়ের ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্লুম। ২০ বছর পর আবারো একই মঞ্চে থাকার রোমাঞ্চ কাজ করছে ৫২ বছর বয়সী সুপারমডেলের মনে, ‘আবারো ফাইনাল ড্র সঞ্চালনা করতে যাচ্ছি, এটা সত্যিই অসাধারণ। ২০ বছর আগে আমার দেশের মাটিতে একই শোতে ছিলাম। বিশ্বকাপের মতো অন্য কিছু পুরো বিশ্বকে একত্রিত করতে পারে না। তিন স্বাগতিক দেশসহ ৪৮ দলকে নিয়ে হতে যাওয়া সেই জাদুকরী মুহূর্তের অংশ হতে পারা অনেক সম্মানের।’

দর্শক-শ্রোতারা কিছু লাইভ পারফরম্যান্সও দেখতে পাবেন। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার। ড্রয়ের পর পপ সংগীতদল ভিলেজ পিওপল তাদের ওয়াই.এম.সি.এ. গান পরিবেশন করবে। ড্র অনুষ্ঠানে বিনোদন জগতের কারা থাকছেন, তা চূড়ান্ত হলেও দল বাছাইয়ের প্রক্রিয়ায় কারা থাকবেন তা পরে জানানো হবে। ফাইনাল ড্রয়ের অনুষ্ঠান ফিফাডটকম ও বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া চ্যানেলে সরাসরি দেখা যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।