রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে বেশ কিছু দিন আগেই। যেখানে প্রতিযোগী ২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। বিশ্বকাপের কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি টাইগারদের প্রতিদ্বন্দ্বী নেপাল ও ইতালি। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিজেদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ গতকালই খেলে ফেলেছে। বছরের শেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ টাইগাররা।

নির্বাচক-অধিনায়কদের চোখে বিশ্বকাপ স্কোয়াডেরও একটা রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে। গতকাল সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাস বলছিলেন, ‘এই সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। এই খেলোয়াড়রাই টানা খেলছে। এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে। তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি।’ সে ক্ষেত্রে কেমন হতে পারে বিশ্বকাপের দল। টপ অর্ডার, মিডল অর্ডার প্রায় নিশ্চিত। তানজিদ তামিম, পারভেজ ইমন এবং সাইফ হাসানরা থাকবেন ব্যাটিংয়ের শুরুতে। এরপর দেখা যেতে পারে লিটন, তাওহীদ হৃদয়, জাকের আলিদের।

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের দলে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকতে পারেন তরুণ এই ব্যাটার। আইরিশদের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে না থাকলেও বিশ্বকাপের বিবেচনায় থাকতে পারেন মারকুটে ব্যাটার শামীম পাটোয়ারী। এ ছাড়া অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদও নির্বাচকদের ভাবনায় আছেন।  স্পিন আক্রমণে থাকবেন রিশাদ, নাসুম এবং শেখ মেহেদীরা। আর পেস ইউনিটে মুস্তাফিজ, তানজিম সাকিব ও তাসকিনরা নেতৃত্ব দেবেন। দুয়েকটা পজিশনে যদি বিপিএলে কোনো ক্রিকেটার অতিমানবীয় পারফর্ম করেন তবেই নতুন করে বিশ্বকাপ দলে প্রবেশ করতে পারেন তিনি। 

যেমন হতে পারে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:  লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।