রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে সেনাবাহিনীর গোলাবারুদ চুরি

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:১৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের বুর্গ শহরে সেনাবাহিনীর (বুন্ডেসভেয়ার) ব্যারাকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ডেলিভারি ট্রাক থেকে কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ চুরি হয়েছে৷  স্থানীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ চুরি কে বা কারা করেছে তা এখনো জানা যায়নি৷ চালক অনির্ধারিত স্থানে ট্রাক থামানোয় এ ঘটনা ঘটেছে বলে মনে করছে মন্ত্রণালয়৷ প্রতিরক্ষা মন্ত্রণালয় জার্মানির দুই সংবাদমাধ্যম এমডিআর এবং সাপ্তাহিক ম্যাগাজিন ডেয়ার স্পিগেলকে চুরির ঘটনাটি গত ২৫ নভেম্বর ঘটেছে বলে জানিয়েছে৷

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি বেসামরিক মালিকানাধীন ট্রাক সেদিন গোলাবারুদগুলো বহন করছিল। রাত হয়ে যাওয়ায় বুর্গ-এর একটি হোটেলের পার্কিংয়ে ট্রাকটি থামিয়েছিলেন চালক। পরের দিন ট্রাক ব্যারাকে পৌঁছানোর পর কিছু গোলাবারুদ উধাও হওয়ার বিষয়টি ধরা পড়ে। তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায় পিস্তলের প্রায় ১০ হাজার রাউন্ড তাজা গুলি এবং অ্যাসল্ট রাইফেল প্রশিক্ষণের ৯ হাজার ৯০০ রাউন্ড গোলাবারুদ ট্রাকে নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় ডেয়ার স্পিগেলকে এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা চুরির বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিই। এই ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়া উচিত নয়।’’ মন্ত্রণালয় মনে করে, চালকের এমন জায়গায় ট্রাক থামানো ঠিক হয়নি। চুরিতে কারা জড়িত তা জানতে স্থানীয় পুলিশের সহায়তায় তদন্ত শুরু করেছে বুন্ডেসভেয়ার৷ জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে গোলাবারুদ ‘হারানোর’ ঘটনা আগেও ঘটেছে। গত কয়েক মাসে বার্নবুর্গ এবং আইসলেবেন শহরে পুলিশের গোলাবারুদ খোয়া যাওয়ার ঘটনাও ঘটেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।