রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কা নিয়েই বেবিবাম্প ফটোশুটে ভারতী সিং

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ১২:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ও উপস্থাপক ভারতী সিং। মাতৃত্বের এই বিশেষ সময়কে ক্যামেরাবন্দি করতে সম্প্রতি একটি বেবিবাম্প ফটোশুট করেছেন তিনি। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই অভিনন্দন আর ভালোবাসায় ভাসছেন এই তারকা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফটোশুটে ভারতী আকাশী রঙের গাউন ও রেশমি ওড়নায় সজ্জিত ছিলেন। ব্যাকগ্রাউন্ডে পূর্ণিমার চাঁদের সেটআপে তিনি দিয়েছেন বিশেষ পোজ, যা ভক্তদের মন ছুঁয়েছে। তবে মাতৃত্বের আনন্দের সঙ্গে রয়েছে শঙ্কাও। গত কয়েক সপ্তাহে তার রক্তে সুগারের মাত্রা বেড়ে গেছে, যা এখন পরিবারের পাশাপাশি চিকিৎসকদেরও দুশ্চিন্তার কারণ। উচ্চ কার্বযুক্ত খাবার এড়িয়ে চলা এবং কড়া খাদ্য নিয়ন্ত্রণের মধ্যেও সুগার নিয়ন্ত্রণে না আসায় তাকে চিকিৎসক ও ডায়েটিশিয়ানের নজরের মধ্যে থাকতে হচ্ছে।

শিগগিরই সন্তান জন্মের সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় সতর্কতা আরও বাড়িয়েছে ভারতীর পরিবার। ভক্তরাও তার সুস্থতা এবং অনাগত সন্তানের নিরাপদ আগমন কামনা করছেন। ২০১৭ সালে ভারতী সিং বিয়ে করেন চিত্রনাট্যকার ও টিভি উপস্থাপক হর্ষ লিম্বাচিয়াকে। তাদের প্রথম সন্তান লক্ষ্য ওরফে ‘গোল্লা’ জন্ম নেয় ২০২২ সালের এপ্রিলে। এবার তিন বছর পর দম্পতির ঘরে আসছে দ্বিতীয় সন্তান। ভারতী মজা করে জানিয়েছেন—এবার তিনি একটি কন্যা সন্তান চান।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।