রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফর্টিজকে জয় বঞ্চিত করে গ্রুপের শীর্ষে মোহামেডান

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ৩৯ দিন পর ফেডারেশন কাপ আবার মাঠে গড়িয়েছে। নভেম্বর উইন্ডোতে জাতীয় দলের ব্যস্ততায় ফেডারেশন কাপের কোনো ম্যাচই হয়নি। আজ পুনরায় শুরু হওয়া ফেডারেশন কাপে বি গ্রুপের খেলায় নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে মোহামেডান ও পুলিশ।  ঢাকা মোহামেডান অত্যন্ত আর্থিক সংকটে রয়েছে। ফুটবলার, কোচিং স্টাফরা বেতন পান না কয়েক মাস। আজকের ম্যাচে ফুটবলারররা মাঠে নামবেন না এমনও গুঞ্জন ছিল। মাঠে লড়াই করে ফর্টিজের বিপক্ষে এক পয়েন্ট আদায় করেছে সাদা-কালোরা।  কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিজ ম্যাচের প্রথমার্ধে গোল দিয়ে লিড নিয়েছিল। বিরতির পর মোহামেডান ম্যাচে ফেরার চেষ্টা করে। ফুটবলাররা আর্থিক কষ্টে থাকলেও মাঠে দলের জন্য পয়েন্ট পাওয়ার সর্বোচ্চ চেষ্টাই করেছেন। ৮৭ মিনিটে ডান প্রান্ত থেকে উজবেক ফুটবলার মোজাফফরভের নিচু ক্রসে বক্সের মধ্যে প্লেসিংয়ে গোল করেন ঘানার স্যামুয়েল বোয়েটাং। ঐ গোলে মোহামেডান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আর্থিক কষ্টের মধ্যেও মোহামেডানের ফুটবলাররা চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীকে পরাজিত করে। আবাহনীকে হারানোর পরও ফুটবলারদের মুখে হাসি ফুটাতে পারেননি কর্মকর্তারা। পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ফকিরেরপুলের বিপক্ষে হারে। তিন দিন পর ফেডারেশন কাপে অবশ্য ফর্টিজের বিরুদ্ধে ড্র করল মোহামেডান।  এই ড্রয়ে মোহামেডান দুই ম্যাচ শেষে বি গ্রুপের শীর্ষে রয়েছে। কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে পুলিশ ১-০ গোলে আরামবাগকে পরাজিত করায় তিন পয়েন্টে দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে পুলিশ মোহামেডানের কাছে হেরেছিল। ফেডারেশন কাপে আজই ছিল আরামবাগের প্রথম ম্যাচ। এই গ্রুপে আরেক দল ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা প্রথম ম্যাচে ফর্টিজের বিরুদ্ধে ড্র করেছিল। ফর্টিজ আজ মোহামেডানের বিপক্ষে ড্র করে দুই ম্যাচে দুই পয়েন্ট। দুই গ্রুপে পাঁচটি করে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ পরবর্তী রাউন্ডে খেলবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।