রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতেও তার উপস্থিতি বেশ নজরকাড়া।  জয়ার প্রাকৃতি প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বাহারি ছাদবাগানে নানা ধরনের গাছ-গাছালি আর সবুজের সমারোহে ভরে আছে জয়ার ছাদ। ভিডিওতে জয়াকে তার ছাদবাগানের লাউ, লেবু এবং ফুলগাছ পরিচর্যা করতে দেখা যায়। লাউ গাছ থেকে তাজা লাউ হাতে তুলে নিচ্ছিলেন তিনি। এই সময়ই অকপটে হাসতে হাসতে জয়া বলেন, ‘সকাল বেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি, আমার মাথায় তেল।’

এদিকে জয়া ভিডিওর ক্যাপশনে অ্যালিস বি. টোকলাসের উক্তি লিখেছেন, ‘নিজ হাতে ফলানো সবজি তোলার মতো সন্তোষজনক বা রোমাঞ্চকর আর কিছুই নেই।’  লাইটস-ক্যামেরা-অ্যাকশনের গ্ল্যামার থেকে দূরে, এমন সাদামাটা ঘরোয়া মুহূর্তে জয়াকে দেখে মুগ্ধ তার ভক্তরা। তারকা হওয়া সত্ত্বেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা এবং নিজেকে আড়াল না করার এই ভঙ্গিটি মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। গাছ পরিচর্যার ফাঁকে জয়া জানান, বাগানের একটি বিশেষ লেবু গাছ তাকে উপহার দিয়েছিলেন তাদের লাইট ম্যান নান্নু ভাই, যা তিনি এনেছিলেন বাগেরহাট থেকে। এছাড়া ভিডিওতে জয়া তার ফুল গাছের মরে যাওয়া ফুল এবং ছোট শিম গাছের কথাও উল্লেখ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।