রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কাজের সময় নিয়ে যে দাবি তুলেছিলেন, তা নিয়ে বলিউড থেকে টলিউড পর্যন্ত বিতর্কের ঢেউ থামছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি কোনোভাবেই আট ঘণ্টার বেশি কাজ করবেন না।  এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং পক্ষে-বিপক্ষে নানা আলোচনা তৈরি হয়। কেউ কেউ এটিকে পেশাদারিত্বের অভাব বললেও, অনেকে এটিকে কর্মীদের অধিকার হিসেবে সমর্থন করেন।তবে এই বিতর্কের মাঝেই এবার নীরবতা ভাঙলেন বলিউডের 'ড্যান্সিং কুইন' খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার অকপট স্বীকারোক্তি যেন দীপিকার দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলল।

সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-এর সাক্ষাত্কারে মাধুরী দীক্ষিত তার কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার কথা তুলে ধরেন। তিনি জানান, আসন্ন সিনেমা ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলাকালীন তাকে প্রায় প্রতিদিনই ১২ ঘণ্টারও বেশি সময় ধরে সেটে থাকতে হয়েছে। মাধুরী বলেন, ‘যখন ‘মিসেস দেশপান্ডে’ ছবিটির শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতাম। আমি প্রত্যেককেই নিজের মতো ভাবি। আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছু বুঝি না আমি।’ তবে কাজের সময়সীমা নিয়ে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে সহকর্মীদের প্রতিও শ্রদ্ধাশীল মাধুরী। তার কথায়, ‘হয়তো আমি অনেকটাই আলাদা। কিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, সে কথা তিনি বলতেই পারেন। প্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকারও রয়েছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।