রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বরেকর্ড গড়লেন তামিম

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন:  গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডায়ার, ম‍্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক‍্যাচ তালুবন্দি করলেন তানজিদ হাসান তামিম। তাতে বিরল এক নজির গড়েছেন তিনি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচটি ক‍্যাচ নিলেন তানজিদ তামিম। সব মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আউট ফিল্ডে পাঁচটি ক‍্যাচ নিলেন তানজিদ। অন‍্য দুই জন হলেন সুইডেনের সেদিক সাহাক ও মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তামিম একাই ৫টি ক্যাচের রেকর্ড গড়লেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে তানজিদ তামিমের বিশ্ব রেকর্ডের দিনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয়ে গেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও রিশাদ।  পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে পাওয়ার প্লের পরপরই পথ হারায় তারা। বিশেষ করে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন। এই লেগি দ্রুত উইকেট তুলে চাপে ফেলে আইরিশদের। এরপর আর তারা ম্যাচে ফিরতে পারেনি। ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। চলতি বছর সব মিলিয়ে তার শিকার ৩৩ উইকেট। সর্বশেষ বছরে ৩৫ উইকেট নিয়েছিলেন তিনি। বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে একাধিক বছরে ৩৩ বা এর বেশি উইকেট নিলেন রিশাদ। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।