রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি করবে, খুবই আশাবাদী যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুদ্ধ বন্ধে রাশিয়া-ইউক্রেন চুক্তিতে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট সাংবাদিকদের এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোতে গেছেন। তার এ সফরের মধ্যে এ আশাবাদ জানাল হোয়াইট হাউজ। ট্রাম্প এ যুদ্ধ বন্ধে কঠোর পরিশ্রম করছে উল্লেখ করে প্রেস সচিব ক্যারোলিন আরও বলেন, “আমি মনে করি চুক্তির ব্যাপারে ট্রাম্প প্রশাসন খুবই আশাবাদী। তারা সত্যিকার অর্থে এ যুদ্ধ বন্ধে খুবই কঠোর পরিশ্রম করছেন। গতকাল ফ্লোরিডায় ইউক্রেনীয়দের সঙ্গে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। আর এখন বিশেষ দূত স্টিভ উইটকোফ মস্কোতে যাচ্ছেন।”

গত রোববার ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্টিভ উইটকোফ। ওই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এরপর সোমবারও তিনি ফের ইউক্রেনীয়দের সঙ্গে আলোচনা করেন। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরোভ বলেছেন, আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে। তবে কিছু বিষয় অমিমাংসিত রয়ে গেছে। চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনের দনবাসের পুরো অঞ্চল তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেছে। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়। চুক্তি হলে যুক্তরাষ্ট্র দনবাসের দোনেৎস্ক, লুহানস্ক এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে। অপরদিকে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে। কিন্তু সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার যে দাবি ইউক্রেন করেছিল, সেটিতে মার্কিনিরা সমর্থন দেবে না।

সূত্র: দ্য নিউ আরব

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।