রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ১২:৩৪ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলকে সিরিয়া ও দেশটির নতুন নেতৃত্বকে অস্থিতিশীল না করার সতর্কবার্তা দিয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর এক প্রাণঘাতী অভিযানের কয়েক দিনের মধ্যেই তিনি এ সতর্কতা দিলেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা সিরিয়ার সঙ্গে শক্ত ও সত্যনিষ্ঠ সংলাপ বজায় রাখবে এবং এমন কোনো কিছু ঘটবে না, যা সিরিয়ার সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার অভিযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে।’

তিনি সাবেক ইসলামপন্থী বিদ্রোহী ও বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার কার্যক্রমে ‘খুবই সন্তুষ্ট’ বলে মন্তব্য করেন। গত নভেম্বর মাসে শারা হোয়াইট হাউসে একটি ঐতিহাসিক সফর করেন।এক বছর আগে শারার নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকেই ট্রাম্প ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তির জন্য উদ্যোগ চালিয়ে আসছেন।

তবে সিরিয়ায় ইসরায়েলের শত শত হামলার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী অভিযানে শুক্রবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৩ জন নিহত হয়। ইসরায়েল জানায়, তারা একটি ইসলামপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছিল।

ট্রাম্প বলেন, শারা ‘ভালো কিছু নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং যাতে সিরিয়া ও ইসরায়েল দীর্ঘদিনের জন্য সমৃদ্ধ সম্পর্ক গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই তার প্রচেষ্টা চলছে।’ তিনি আরো বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পুনর্গঠনের লক্ষ্যে সিরিয়া সরকার যেন নির্ধারিত কাজ চালিয়ে যেতে পারে—সে জন্য যুক্তরাষ্ট্র ‘নিজেদের ক্ষমতার মধ্যে সবকিছু করছে।’ ট্রাম্প আরো যোগ করেন, অক্টোবরে গাজায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার যে প্রচেষ্টা তিনি চালাচ্ছেন, তার ক্ষেত্রে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ভালো সম্পর্ক বড় ভূমিকা রাখতে পারে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।