রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুটকেসে মিলল আলোচিত বিউটি ইনফ্লুয়েন্সারের লাশ

প্রকাশিত - ০১ ডিসেম্বর, ২০২৫   ০৯:৪৪ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

পাঁচ দিন নিখোঁজ থাকার পর ইউরোপের বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপারের (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। অস্ট্রিয়ার এই নারীকে হত্যার পর মরদেহ স্যুটকেসে ভরে স্লোভেনিয়ার ঘন জঙ্গলে পুঁতে রাখেন তার সাবেক প্রেমিক। গত সপ্তাহে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ভয়ংকর এই হত্যাকাণ্ডে অস্ট্রিয়া–স্লোভেনিয়া জুড়ে তীব্র ছড়িয়ে পড়েছে।

স্টাইরিয়ান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর একটি পার্টি থেকে ফেরার পর নিখোঁজ হন পাইপার। সামাজিক যোগাযোগমাধ্যমে মেকআপ, ফ্যাশন ও গান–বিষয়ক কনটেন্টের জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন।

গণমাধ্যম বলছে, পার্টি শেষে এক বন্ধুকে বার্তা পাঠিয়ে বাড়ি ফেরার কথা জানান পাইপার। তবে অল্প সময় পর আরেকটি বার্তায় তিনি জানান— তার মনে হচ্ছে সিঁড়িঘরে কেউ লুকিয়ে আছে। এরপরই তার সন্ধান মিলছিল না।

প্রতিবেশীরা গণমাধ্যমকে জানিয়েছেন, সেদিন রাতে তার বাসা থেকে ঝগড়ার শব্দ শোনা যায়। এ সময় পাইপারের সাবেক প্রেমিককে তারা ওই ভবনের ভেতরে দেখেছেন বলে দাবি করেন। পরিবার ও সহকর্মীরা যোগাযোগ না পেয়ে পরদিনই তাকে নিখোঁজ বলে রিপোর্ট করেন।

পরে, ২৪ নভেম্বর স্লোভেনিয়ায় অস্ট্রিয়া সীমান্তের কাছে একটি ক্যাসিনোর পার্কিং লটে আগুনে পুড়তে থাকা লাল রঙের একটি গাড়ি উদ্ধার করে স্থানীয় পুলিশ। গাড়িটির মালিক ছিলেন পাইপারের সাবেক প্রেমিক পিটার এম। আগুনের কাছাকাছিই তাকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।

অস্ট্রিয়া পরে তাকে দেশে ফিরিয়ে নিতে অনুরোধ করে এবং স্লোভেনিয়া তাকে হস্তান্তর করে। তদন্তকারীরা বলেন, হত্যাকাণ্ডের পর তিনি প্রমাণ নষ্ট করতে সীমান্ত পাড়ি দিয়েছিলেন।

কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পিটার এম. তার সাবেক প্রেমিকাকে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, পার্টির পর তাদের মধ্যে তুমুল ঝগড়ার পর তিনি পাইপারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ স্যুটকেসে ভরে গাড়িতে করে নিয়ে গিয়ে স্লোভেনিয়ার মাজস্পার্ক এলাকার জঙ্গলে পুঁতে রাখেন।

২৮ নভেম্বর পুলিশ সেখানে অভিযান চালিয়ে স্যুটকেস উদ্ধার করে। তাতেই মিলেছে পাইপারের মরদেহ।

স্টাইরিয়ান স্টেট পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের ভাই ও সৎ বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনাটি গোপন রাখতে বা প্রমাণ নষ্ট করতে সহায়তা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।