রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ রাজকীয় লুকে পলাশ-ইভানা!

প্রকাশিত - ০১ ডিসেম্বর, ২০২৫   ০৬:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হঠাৎই নতুন রূপে ধরা দিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। দর্শকদের মাঝে এই লুক রীতিমতো সৃষ্টি করেছে নানা কৌতূহলও!  সম্প্রতি এই দুই তারকাকে সামাজিক মাধ্যমে রাজকীয় সাজপোশাকে দেখা গেছে। তাদের পরনে ছিল জমকালো ঐতিহ্যবাহী পোশাক, যা দেখে ভক্তদের মনে হয়েছে যেন সম্রাট-সম্রাজ্ঞী! গত রোববার পারসা ইভানা তার ভেরিফায়েড পেজে এই ছবিটি শেয়ার করার পর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের কৌতূহলী মন্তব্য উপচে পড়ছে। বিশেষ করে অনেকেই যুগল হিসেবে তাদের এই রসায়নের প্রশংসা করেছেন। তবে জানা গেছে, কোনো নতুন নাটক বা ওয়েব ফিল্মের জন্য নয়, বরং খুব শীঘ্রই পলাশ ও ইভানাকে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এই ছবিটি ছিল সেই বিজ্ঞাপনচিত্রেরই বিশেষ লুক। উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই জুটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।