রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়া নয়, রণবীর বেছে নিলেন দীপিকাকে!

প্রকাশিত - ৩০ নভেম্বর, ২০২৫   ০৫:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের রণবীর কাপুর তার দাদু রাজ কাপুরের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান আরকে ফিল্মসকে নতুনভাবে পথচলা শুরু করাতে চান। গুঞ্জন, ব্যানারের প্রথম ছবিতেই তিনি জুটি বাঁধতে পারেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ১৯৫৬ সালের জনপ্রিয় ছবি ‘ছোরি ছোরি’র আধুনিক রিমেকই হতে পারে এই নতুন প্রকল্প।  অক্টোবরে রণবীরের আরকে ফিল্মসকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার খবর সামনে আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার সেই পরিকল্পনা আরও এগিয়েছে। রণবীর চান, নতুন ছবিতে রাজ কাপুরের কাজের ছাপ আধুনিক উপস্থাপনায় ফিরে আসুক। প্রকল্পটি ঘিরে তার টিমেও নাকি উৎসাহ দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, ছবির পরিচালনার দায়িত্ব দিতে পারেন অয়ন মুখার্জিকে। তিনি কয়েক মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সূত্র বলছে, অয়ন প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং তাড়াহুড়ো করতে চাইছেন না।

ছবিটি বড় বাজেটেই নির্মিত হতে পারে। আন্তর্জাতিক লোকেশনে শুটিংয়ের পরিকল্পনাও চলছে। আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মদিনে, আরকে ফিল্মস নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলেও গুঞ্জন। তবে পুরো প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে। এদিকে, কিছুদিন আগে এক বলিউড কনটেন্ট ক্রিয়েটর রণবীর–দীপিকা জুটিকে আবারও বড় পর্দায় দেখার অনুরোধ জানিয়ে একটি রিল বানান। রিলটিতে দীপিকা লাইক দেওয়ায় নতুন আলোচনা শুরু হয়। অনেকে ধারণা করেন, অভিনেত্রীও হয়তো এমন প্রস্তাব পছন্দ করছেন। পর্দায় রণবীর–দীপিকার জুটি আগে বহুবার জনপ্রিয়তা পেয়েছে। ‘বাচনা অ্যায় হসিনো’ থেকে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’—প্রতিটি ছবিতেই তাদের স্বাভাবিক অভিনয় ও বোঝাপড়া দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে পেশাদারিত্ব বজায় রেখেই তারা কাজ করেছেন। বলে রাখা ভালো, রণবীর কাপুর তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চিত। দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর আলিয়া ভাটকে বিয়ে করে এখন সংসারী রণবীর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।