২৪ ঘন্টা অনলাইন : বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণসভায় যোগ দিতে গিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। স্মরণসভার মতো গুরুগম্ভীর অনুষ্ঠানে তার গাড়িতে বসে হাসিমুখে ফোনালাপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। হাসির এই দৃশ্য দেখে অনেকেই তাকে ‘জোকার’ ও ‘নির্লজ্জ’ বলে অভিহিত করেন। গত ২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। এরপর মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে সানি দেওল ও ববি দেওলের আয়োজনে একটি স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহরুখ খান, সালমান খান, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন।
তবে করণ জোহরকে গাড়ি থেকে নামার সময় হাসিমুখে ফোনে কথা বলতে দেখে অসন্তুষ্ট হন বহু নেটিজেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘স্মরণসভায় এসে এমন নির্লজ্জের মতো হাসার কোনো মানে হয় না।’ আরেকজনের মন্তব্য, ‘দেখে তো মনে হচ্ছে না তিনি কারও শেষ বিদায়ের অনুষ্ঠানে যাচ্ছেন, যেন কোনো ককটেল পার্টিতে এসেছেন!’ করণ জোহর অবশ্য এই সমালোচনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।