রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত

প্রকাশিত - ৩০ নভেম্বর, ২০২৫   ০৪:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (রোববার) প্রথম ম্যাচে ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ভারতের ব্যাটার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন। পেছনে ফেললেন শহীদ আফ্রিদিকে। পাকিস্তানি ব্যাটারের চেয়ে দুই ছক্কা পেছনে ছিলেন রোহিত।  ১৫তম ওভারে প্রেনেলান সুবরায়েনের বিরুদ্ধে টানা দুটি ছয় মেরে আফ্রিদির পাশে বসেন রোহিত। পরে মার্কো জানসেনকে ফাইন লেগ দিয়ে পুল শটে বল সীমানা ছাড়া করে রেকর্ড গড়েন তিনি। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও সর্বোচ্চ ছক্কার মালিক হলেন ভারতীয় ওপেনার।

২৭৭ ম্যাচ খেলে ৩৫২ ছয় মেরেছেন রোহিত। ৩৯৮ ম্যাচে ৩৫১ ছক্কায় দুইয়ে নামলেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটেও ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। টি-টোয়েন্টিতে ২০৫ ও ৮৮ ছয় তার, সব মিলিয়ে ৬৪২টি। টনি ডি জর্জি ডিপ স্কয়ার লেগে রোহিতের ক্যাচ ছাড়েন। তারপরই প্রথম বাউন্ডারি মারেন তিনি। বিরাট কোহলির সঙ্গে ১০৯ বলে ১৩৬ রান যোগ করেন তিনি। ৪৭ বলে এই ব্যাটার টানা তৃতীয় ও ৬০তম ওয়ানডে হাফ সেঞ্চুরি করেছেন। ৫ চার ও ৩ ছক্কায় ৫১ বলে ৫৭ রান করেন রোহিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।