রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিস মাতাচ্ছে ধানুশ-কৃতির সিনেমা

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ১১:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দক্ষিণী তারকা ধানুশ ও কৃতি শ্যানন জুটির নতুন সিনেমা ‘তেরে ইশক ম্যায়’ গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর রীতিমতো বক্স অফিসে রাজ করতে শুরু করেছে ছবিটি!বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৫.২৫ কোটি রুপি! যদিও দাবি করা হয়েছে, ‘তেরে ইশক ম্যায়’ ধানুশ ও সোনম কাপুরের ব্লকবাস্টার ‘রানঝানা’র সিকুয়্যাল। কিন্তু ছবির নাম বদলে দেওয়া হয়েছে। তাই ছবিটি নিয়ে ভক্তদের আলাদাই উত্তেজনা ছিল। সেই উত্তেজনারই দেখা মিলেছে এই ছবির মুক্তিতে। ছবিটি নিয়ে কিছু দর্শকের পর্যালোচনা মিশ্র হলেও কেউ কেউ এটিকে ‘দিল্লির একিউআই-এর চেয়েও বেশি বিষাক্ত’ বলে অভিহিত করেছেন। আবার কেউ ছবির দ্বিতীয়ার্ধে ‘প্লট হারিয়েছে’ বলে মনে করছেন। কিন্তু বক্স অফিসের পরিসংখ্যান বলছে অন্য কথা।

যেহেতু ছবিটি মুক্তির প্রথম দিনে প্রায় ১৬ কোটি রুপি আয় করেছে, সেক্ষেত্রে এই ছবি এই বছরের রোমান্টিক সিনেমা হিসেবে দ্বিতীয় বৃহত্তম উদ্বোধনী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিল আহান পাণ্ডে ও অনীত পাড্ডার ‘সাইয়ারা’ ছবিটি। যা মুক্তির প্রথম দিনেই ২১.৫ কোটি রুপি। এদিকে মুক্তির দিনে ‘তেরে ইশক ম্যায়’ ছবিটি হিন্দিতে ২৫.৭৭% দর্শক সংখ্যা রেকর্ড করেছে। প্রেক্ষাগৃহগুলোতে সকালের শোয়ে ১৫২৯% সংখ্যক দর্শক ছিল। বিকালের শোয়ে ছিল ২১৬৭%, সন্ধ্যায় যা বেড়ে দাঁড়ায় ২৪৫৫% এবং রাতে সর্বোচ্চ ৪১৫৬% সংখ্যক দর্শক ছিল।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।