রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দূষণবিরোধী বিশেষ যৌথ অভিযান শুরু

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৬:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইান : পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে বিআরটিএ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, গ্রিন ভয়েস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় দূষণবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। মোট ১০টি ম্যাজিস্ট্রেরিয়াল টিম প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তর নিজস্বভাবে ৩টি ম্যাজিস্ট্রেরিয়াল টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে।

শনিবার (২৯ নভেম্বর) শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে পরিবেশ অধিদপ্তর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও উত্তরা এলাকায় শব্দদূষণবিরোধী দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে। এ অভিযানে ৫টি মামলার মাধ্যমে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি একাধিক যানবাহনের চালককে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। যানবাহন থেকে মানমাত্রার বেশি কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে আইইবি এলাকায় পরিচালিত অন্য একটি মোবাইল কোর্টে ১৫টি মামলার মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ধোঁয়া নির্গতকারী কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয় এবং পরিবেশবান্ধব চলাচলের গুরুত্ব তুলে ধরা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে বসিলা মোহাম্মদপুর ও উত্তরা দিয়াবাড়ি এলাকায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে ৮টি মামলার মাধ্যমে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানকে বায়ুদূষণ রোধে সতর্ক করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে উত্তরা এলাকায় পরিচালিত আরেকটি মোবাইল কোর্টে ৫টি মামলার মাধ্যমে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে বাজার, সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে সচেতন করা হয় এবং সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দূষণবিরোধী এ ধরনের অভিযান ঢাকা মহানগরসহ সারাদেশে নিয়মিতভাবে অব্যাহত থাকবে

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।