রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিবকে নিয়ে বিয়ের দিনের অজানা কথা শোনালেন বুবলী

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৫:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মেগাস্টার শাকিব খানের প্রসঙ্গ হোক বা নিজের কাজ; সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি রাজধানীতে একটি ফ্যাশন ইভেন্টে জাঁকজমকপূর্ণ বধূবেশে হাজির হয়ে ফের নজর কাড়লেন এই তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এল তার নিজের বিয়ে, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা কথা। এই অনুষ্ঠানে বুবলীকে দেখা যায় এক রাজকীয় সাজে; গাঢ় বেগুনি রঙের একটি জমকালো লেহেঙ্গা শাড়িতে; বধূ বেশে। শাড়ি জুড়ে ছিল সোনালি ও রুপালি সুতার নিপুণ কারুকাজ আর পাথরের ঝিলিক, যা তার আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছিল। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল এবং সিঁথিতে টিকলি- সব মিলিয়ে রাজকীয় সাজে তাকে লাগছিল অনবদ্য।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বিয়ের স্মৃতিচারণ করেন বুবলী। বলেন, ‘আমার বিয়ের সাজটা খুব ছিমছাম ছিল। শাড়ি পরেছিলাম। যেহেতু আমরা মিডিয়া ব্যক্তিত্ব, তাই কিছু গোপনীয়তার বিষয় ছিল। খুব ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, ঘরোয়াভাবেই হয়েছিল। তবে আমি আমার মনের মতো করেই সেজেছিলাম, খুব ন্যাচারাল লুকে।’ বিয়েবাড়ির খাওয়া-দাওয়া প্রসঙ্গে বুবলী জানান, সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে তিনি ডায়েট মানেন না। সঙ্গে জানালেন এক অজানা কথাও! বললেন, শাকিব ও তার পছন্দের খাবার একই।

বুবলী বলেন, ‘বিয়েবাড়িতে ঢোকার পরই সবার আগে খাবারের দিকে মনোযোগ থাকে। চোখের ক্ষুধাই আসল। আমার এবং আমার বরের (শাকিব খান) দুজনেরই মাছ ও সবজি খুব পছন্দ। তবে বিয়েতে তো রিচ ফুড থাকেই, সেদিন আর ডায়েট করা হয় না।’ ভবিষ্যতে কেমন শাশুড়ি হতে চান? ছেলে শেহজাদ খান বীরের প্রসঙ্গে বুবলী জানান, ছেলের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ছেলের বাবা শাকিব খানও বীরকে শিখিয়ে দিয়েছেন, কোনো মেয়েকে পছন্দ হলে সবার আগে যেন মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বাবা-ছেলের এই খুনসুটির বিষয়টি বুবলী বেশ উপভোগ করেন।

ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক হবে— এমন প্রশ্নে বুবলী বলেন, ‘আল্লাহ যদি তৌফিক দেন এবং বাঁচিয়ে রাখেন, তবে আমি আমার ছেলের বউয়ের বন্ধু হতে চাই। আমি সেই ধরনের শাশুড়ি-বউ সম্পর্ক চাই না। আমরা একসাথে রান্না করব, খাব, ঘুরতে যাব। যেন দুজনকে বন্ধু মনে হয়।’ প্রসঙ্গত, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। বুবলীর দাবি, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম হয়। এদিকে, বর্তমানে বুবলী ব্যস্ত ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতিতে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা। প্রায় এক দশকের ক্যারিয়ারে অনন্য জনপ্রিয়তা ও শক্ত অবস্থান তৈরি করেছেন এই নায়িকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।