রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৫:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নূর’। পরিচালক রায়হান রাফী নির্মিত এই প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে আসছে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি।  এদিকে শনিবার মুক্তি পেয়েছে সিনেমাটির অফিসিয়াল টিজার, যা প্রকাশের সাথে সাথেই ভক্তদের আগ্রহ বাড়িয়েছে। মাত্র ৪২ সেকেন্ডের টিজারটিতে প্রেম-বিরহ দুইয়েরই আভাস পাওয়া যায়।

টিজারের শুরুতেই দেখা যায়, কেন্দ্রীয় চরিত্র শুভ তার প্রেমিকা ঐশীকে হারিয়ে পাগলপ্রায়। অন্ধকারে বিধ্বস্ত ও দিশেহারা শুভর কিছু দৃশ্যের পরই ফ্ল্যাশব্যাকে আসে তাদের গভীর ভালোবাসার রোম্যান্টিক মুহূর্তগুলো। ‘মিশন এক্সট্রিম’ এবং ‘মিশন এক্সট্রিম ২’, ‘ব্ল্যাক ওয়ার’-এর মতো অ্যাকশন ঘরানার সফল সিনেমার পর শুভ ও ঐশী জুটির এটি তৃতীয় সিনেমা। তিন বছর আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হলেও মুক্তির জন্য অপেক্ষা করতে হচ্ছিল। পরিচালক রায়হান রাফীর নির্মাণে ‘নূর’ দর্শকদের কাছে এক ভিন্ন মেজাজের প্রেম ও বিচ্ছেদের গল্প তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।