রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘একই জিনিস বারবার করতে পারি না’

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৫:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের পারফেকশনিস্ট তকমা নিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন অভিনেতা-প্রযোজক আমির খান। কিন্তু এই বিপুল তারকাখ্যাতি কীভাবে অর্জন করলেন, তা নিয়ে নিজেই সন্দিহান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছবির নির্বাচন এবং তারকা হয়ে ওঠা নিয়ে কথা বলেছেন তিনি। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘আমি সত্যিই জানি না কীভাবে তারকা হয়ে উঠলাম। যুক্তি অনুযায়ী, আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সব নিয়ম ভেঙেছি এবং নিজের মতো করে কাজ করেছি। তাই এই সম্মান ও সাফল্য পেয়ে আমি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমি যে বাস্তব পদক্ষেপ নিয়েছিলাম, তাতে সাফল্যের দিকে যাওয়া সম্ভব ছিল না। ‘সরফরোস’ বা ‘লগান’-এর মতো ছবি যখন মুক্তি পায়, তখন দর্শকরা এগুলো পছন্দ করবেন কি না, আমাদের কোনো ধারণাই ছিল না। তারপর ‘দিল চাহতা হ্যায়’, যা সেই সময়ের প্রেক্ষাপটে বেশ ভিন্ন ছিল, এবং এখন ‘সিতারে জমিন পর’।’ তার কথায়, ‘আমি একই জিনিস বারবার করতে পারি না। আমি কেবল আমার ব্যক্তিত্ব অনুসারে বিভিন্ন স্ক্রিপ্ট বেছে নিই। আমি শুধু সেই ছবিগুলোই নির্বাচন করি, যা আমাকে ব্যক্তিগতভাবে উত্তেজিত করে।’ প্রসঙ্গত, আমির খানকে শেষ দেখা যায় ‘সিতারে জমিন পর’ ছবিতে। এটি ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল। ছবিটিতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।