২৪ ঘণ্টা অনলাইন : নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী আগামী ৯ জানুয়ারি। আজ আনুষ্ঠানিকভাবে নারী আইপিএল শুরুর সময় ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ডব্লিউপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ জানুয়ারি মাঠে নামবে ইউপি ওয়ারিয়র্জ এবং গুজরাট জায়ান্টস। ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে হবে প্রতিযোগিতার প্রথম পর্ব। এর পর ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়োদায় হবে দ্বিতীয় পর্ব।
লিগ পর্যায়ে মোট ২০টি ম্যাচ হবে। সব মিলিয়ে ২২টি ম্যাচ হবে আসরে। ৩ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর। ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। এবারের প্রতিযোগিতায় ১৯৪ জন ভারতীয়সহ মোট ২৭৭ জন ক্রিকেটারকে দেখা যাবে। এবারের নারী আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। গত ২৭ নভেম্বর দিল্লিতে হয়েছে নিলাম। যেখানে নাম দিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার রাবেয়া খান, মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। তাদের মধ্যে রাবেয়া ও মারুফাকে নিলামে তোলা হলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আর স্বর্ণার নামই ডাকা হয়নি।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।