রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঠাকুরগাঁওয়ে বাউলদের ওপর হামলা,আহত ৪

প্রকাশিত - ২৬ নভেম্বর, ২০২৫   ১১:১৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে কয়েকজন বাউল ও ভক্ত-অনুরাগীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন আহত হয়েছেন বলে জানা যায়। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গণে চায়ের দোকানের সামনে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাউলরা এসে আদালত প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। দুপুর ২টার দিকে যখন বাউলরা একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন, তখনই একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা নিজেদের ‘কথিত তৌহিদী জনতা’ হিসেবে পরিচয় দিয়ে বাউলদের ওপর চড়াও হয় এবং মারধর করে। হামলার পরপরই বাউলরা ছত্রভঙ্গ হয়ে যান। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ওসি বলেন, চৌরাস্তায় বাউলদের একটি কর্মসূচি ছিল। যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল; কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু বাউল আদালত প্রাঙ্গণে চায়ের দোকানে অবস্থানকালে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাউলদের নিরাপত্তা নিশ্চিত করে। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।