রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি : জোভান

প্রকাশিত - ২৬ নভেম্বর, ২০২৫   ০৫:২১ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটকে তার সাবলীল অভিনয় দিয়ে তিনি ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’-তে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে তার যাত্রা শুরু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের চড়াই-উতরাই নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।জোভান বলেন, ‘আমার কাছে মনে হয় যে আসলে আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ হয়তোবা দেখেনি। মানে আমি অনেক বেশি উত্থান-পতন দেখে ফেলেছি আমার এই ছোট ক্যারিয়ারে।’

১২ বছরের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার নাটক ক্যারিয়ার ১২ বছর অলরেডি ক্রস করে গেছে।’ ‘সো আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি চড়াই-উতরাই দেখার পরও এখন পর্যন্ত দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছি এবং কাজ করে যাচ্ছি। এটা আসলে অনেক বড় রহমত আল্লাহর।’ প্রসঙ্গত, জোভান ২০১১ সালে বাংলাদেশী খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। দুই বছর পর তিনি আতিক জামানের ধারাবাহিক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।