রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মেন্দ্রর মৃত্যুতে শাহরুখের আবেগঘন পোস্ট

প্রকাশিত - ২৫ নভেম্বর, ২০২৫   ০৭:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাঞ্জাবের সাহনেওয়াল থেকে এসে মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়া কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। তার মৃত্যুতে শুধু বলিউড নয়, শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। তার মৃত্যুর পর থেকেই স্যোশাল মিডিয়া জুড়ে তারকাদের আবেগঘন পোস্টে ভরে ওঠে। তবে বলিউড বাদশাহ শাহরুখ খানের কোনো পোস্ট শুরুতে দেখা যায়নি। বরং, তিনি ছুটে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতার শেষকৃত্যে অংশ নিতে। তবে এবার সমাজ মাধ্যমে এক গভীর আবেগঘন পোস্ট করলেন শাহরুখ। ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটি পুরোনো ছবি শেয়ার করে নায়ক ক্যাপশনে লেখেন, ‘শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।’ 

তার কথায়, ‘শুধু তার পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্র প্রেমীদের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সবসময় ভালোবাসব।’ তবে কেবল শাহরুখ নন, নির্মাতা-অভিনেতা ফারহান আখতারও এদিন অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে পোস্ট করেন। তিনি লেখেন, ‘সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা তৈরি করেন এবং যারা দেখেন সকলের জন্য। ধরমজি চিরকাল অপূরণীয় থাকবেন। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।