রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসে কত আয় করল ‘মাস্তি ৪’

প্রকাশিত - ২৫ নভেম্বর, ২০২৫   ০৭:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’র নতুন কিস্তি ‘মাস্তি ৪’ মুক্তির পর বক্স অফিসে তেমন সাফল্য নিয়ে আসতে পারেনি। উইকএন্ডে ঘুরে দাঁড়ানোর আশা দেখলেও, সিনেমাটির আয় হতাশ করেছে প্রযোজকদের। ভিভেক ওবেরয়, রিতেশ দেশমুখ ও আফতাব শিবদাসানি অভিনীত এই কমেডি ছবিটি প্রত্যাশিত গতি অর্জন করতে ব্যর্থ হয়েছে। শুক্রবার মুক্তির দিনে ছবিটি মাত্র ২.২৫ কোটি টাকার আয় দিয়ে সূচনা করেছিল। এরপর প্রত্যাশা ছিল, অন্তত শনিবারে আয় বেড়ে ৩ কোটি টাকা এবং রবিবারে ৪ কোটি টাকা ছাড়াবে, যা ছবিটিকে বক্স অফিসে এক সপ্তাহের বেশি টিকে থাকার সুযোগ দিত। কিন্তু শনিবারেও ছবিটির আয়ে খুব সামান্যই বৃদ্ধি দেখা যায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শনিবারে ‘মাস্তি ৪’ মাত্র ২.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এই হতাশাজনক ধারা ইঙ্গিত দেয় যে, রবিবার ছবিটি সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা আয় করতে পারে।  এর ফলস্বরূপ, সিনেমাটির উদ্বোধনী উইকএন্ডের মোট আয় ৭ কোটি টাকার নিচেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, যদিও তার উইকএন্ড কালেকশন ছিল ৮.২০ কোটি টাকা।  সেক্ষেত্রে ‘মাস্তি ৪’-এর কায়ে দেখা যাচ্ছে, এটি আগের কিস্তির চেয়েও পিছিয়ে থাকবে। এখন পর্যন্ত রিতেশ দেশমুখ, ভিভেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি অভিনীত এই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ৪.৬০ কোটি টাকা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।