রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এই শূন্যতা পূরণ হওয়ার নয় : অমিতাভ

প্রকাশিত - ২৫ নভেম্বর, ২০২৫   ০৭:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রূপালি পর্দায় নিজেদের অমর বন্ধুত্বের বার্তা গানে গানে দিয়ে গিয়েছিলেন তারা। সোমবার (২৪ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। আর প্রিয় বন্ধু এই প্রয়াণে গভীর শূন্যতায় ডুবেছেন অমিতাভ বচ্চন।  বন্ধুর অন্তিম যাত্রায় অংশ নেওয়ার পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন 'বিগ বি'। দীর্ঘদিনের বন্ধু ধর্মেন্দ্রকে হারিয়ে এক অদ্ভুত শূন্যতা অনুভব করছেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘এক অদ্ভুত শূন্যতা! চারপাশের বাতাস যেন কমে গেছে।’ 

তার কথায়, ‘আর এক স্তম্ভ চিরবিদায় নিলেন, জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে। অজস্র কোলাহলের মাঝে এক গভীর নিস্তব্ধতা তৈরি করে গেলেন। এই শূন্যতা পূরণ হওয়ার নয়।’ কিংবদন্তী পরিচালক রমেশ সিপ্পির কালজয়ী ছবি 'শোলে'-তে 'জয়' ও 'বীরু'র চরিত্রে এই দুই তারকার বন্ধুত্ব ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলফলক। 'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে' গানের মাধ্যমে তাদের সম্পর্ক অমর হয়ে আছে কোটি দর্শকের হৃদয়ে।  এ বছরই সেই ছবির ৫০ বছর পূর্তি হওয়ার কথা। কিন্তু এর আগেই ভেঙে গেল এই ঐতিহাসিক জুটি। ধর্মেন্দ্রের মৃত্যুর খবর পেয়েই ছেলে অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি বন্ধুর বাসভবনে ছুটে গিয়েছিলেন অমিতাভ। অন্তিম শয্যায় থাকা 'বীরু'কে নীরবে অনেকক্ষণ ধরে কেবল দেখে গিয়েছেন শোকস্তব্ধ 'শাহেনশা'।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।