২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার পারিবারিকভাবে মডেল ও চাকরিজীবী শুভংকর সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। নিজের নতুন জীবন নিয়ে উচ্ছ্বসিত পূজা গণমাধ্যমকে বলেন, ‘গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য আশীর্বাদ চাই।’
পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল হওয়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাংলাদেশের সংগীত অঙ্গনে বাঁধন সরকার পূজা এক অতি পরিচিত নাম। তার গাওয়া ১০টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে। পূজার সেসব জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ এবং ‘মিউজিক তোমায় ছেড়ে’ ইত্যাদি। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। চার বছর সংসার করার পর, ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। সব তিক্ততা ভুলে অবশেষে নতুন করে জীবন শুরু করলেন এই সংগীত তারকা।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।