রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীপিকাকে সরিয়ে প্রভাসের পাশে তৃপ্তি

প্রকাশিত - ২৪ নভেম্বর, ২০২৫   ০৫:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ জল্পনা আর নাটকীয়তার অবসান। অবশেষে জানা গেল কে হচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসের নতুন নায়িকা। শুরুতে বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের নাম জোরেশোরে শোনা গেলেও শেষ মুহূর্তে বাজিমাত করলেন ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। দীপিকাকে সরিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে চূড়ান্ত হয়েছেন তৃপ্তিই। রোববার (২৪ নভেম্বর) এক জমকালো মহরত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘স্পিরিট’ সিনেমার শুটিং। আর সেখানেই নায়িকা হিসেবে তৃপ্তির নাম প্রকাশ্যে আসে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন। বিশেষ করে দিনে আট ঘণ্টা কাজ করার দাবি ছিল তার। তবে সিনেমার বিশাল ক্যানভাস ও পরিচালকের চাহিদার সঙ্গে সেই শর্ত না মেলায় প্রযোজনা সংস্থা দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।আর ঠিক সেই সুযোগেই প্রভাসের নায়িকা হিসেবে এন্ট্রি নিলেন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমার ব্লকবাস্টার সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এটি তৃপ্তির দ্বিতীয় কাজ। মহরত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে এই অভিনেত্রীকে।

এদিকে, হায়দরাবাদে অনুষ্ঠিত এই ছবির মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলুগু মেগাস্টার চিরঞ্জীবী। তিনি ক্ল্যাপস্টিক দিয়ে শুটিংয়ের শুভ সূচনা করেন এবং পুরো টিমকে আশীর্বাদ জানান। বলিউড ও দক্ষিণী সিনেমার প্রখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে মহরতের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসকে দেখা যাবে একজন রাগী ও আপসহীন পুলিশ অফিসারের চরিত্রে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিগনেচার স্টাইল অর্থাৎ ‘ডার্ক’ ও ‘ইনটেন্স’ ঘরানার আবহে তৈরি হচ্ছে ছবিটি। প্রভাস ও তৃপ্তি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়, প্রকাশ রাজ এবং বর্ষীয়ান অভিনেত্রী কাঞ্চনা। টি-সিরিজের ব্যানারে ভূষণ কুমার প্রযোজিত এই সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।