রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চোটকে পাত্তা না দিয়ে প্রযোজকের ক্ষতির কথাই ভাবলেন শ্রদ্ধা

প্রকাশিত - ২৪ নভেম্বর, ২০২৫   ০৫:০২ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতিই তার নতুন ছবি ‘ঈথা’-এর শুটিং সেটে গুরুতর আহত হয়েছিলেন। নাচের দৃশ্য করার সময় ভারসাম্য হারিয়ে তিনি পায়ের পেশিতে মারাত্মক চোট পান। চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, প্রযোজকের ক্ষতির কথা চিন্তা করে তিনি সেই পরামর্শ উপেক্ষা তো করলেনই, আহত অবস্থাতেই শুটিং স্পটে ফিরলেন।  এর আগে এই সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং চলার সময় আহত হন শ্রদ্ধা। অজয়-অতুলের সুরে তৈরি এই গানে ভারী গয়না ও পোশাকে সেজেছিলেন শ্রদ্ধা। দ্রুত লয়ের নাচের সময় হঠাৎই তিনি নিয়ন্ত্রণ হারান। শরীরের পুরো ভার বাঁ পায়ের ওপর পড়লে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন অভিনেত্রী।

এই আঘাতের ফলেই তিনি পা নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। প্রথমে পা ভেঙে যাওয়ার গুঞ্জন ছড়ালেও, পরে জানা যায় তিনি পেশিতে গুরুতর চোট পেয়েছেন।দুর্ঘটনা ঘটার পরপরই প্রযোজনা সংস্থা ও পরিচালক শ্রদ্ধার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুটিং বাতিল করে দেন। কিন্তু শ্রদ্ধা নিজেই শুটিং জারি রাখার অনুরোধ জানান। প্রযোজনা সংস্থার তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অভিনেত্রী এই লোকসানের সময়ে চুপচাপ বসে থাকতে চাইছেন না। তার অনুরোধ, নাচের দৃশ্য বা দাঁড়িয়ে শুটিং করতে না পারলেও, ক্লোজ-আপ বা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংগুলো চালানো যাক।  উল্লেখ্য, চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে কাজ করার ঘটনাটিই এখন বলিউডে তার পেশাদারিত্বের নজির হিসেবে আলোচনা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।