রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

প্রকাশিত - ২৪ নভেম্বর, ২০২৫   ০২:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের বড় জয় অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারায় তারা। আজ দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামের জালে আটবার বল জড়িয়েছে। ৮-০ গোলের জয়ে বাংলাদেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু দুটি করে গোল করেন। একবার করে জালের দেখা পেয়েছেন মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ। 

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই দাপট দেখায়। ১৩ মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস। তা থেকে অপু বল পায়ে নিয়ে দারুণভাবে জালে পাঠান। দশ মিনিট পর রিফাত দুই ডিফেন্ডারকে চমৎকারভাবে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। রিদুয়ানের দারুণ পাস থেকে ফয়সাল বল জালে জড়িয়ে তৃতীয় গোলটি করেন। এক মিনিট পর মানিক দূরপাল্লার এক শক্তিশালী শটে গোল করে বাংলাদেশের স্কোর ৪-০ করেন। দ্বিতীয়ার্ধের চার মিনিটে রিদুয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ব্রুনাইয়ের গোলরক্ষক প্রথমে ঠেকালেও ফিরতি বলে রিফাত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। 

দুই মিনিট পর ব্রুনাইয়ের বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আরিফ বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় শট করে নিজের প্রথম গোলটি করেন। ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ গোলে বাংলাদেশ ৮-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।  বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পেরেছে বলে বড় জয়। এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।