রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দিল্লিতে নতুন চিঠি পাঠিয়েছে ঢাকা : তৌহিদ

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ১১:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতকে নতুন করে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ সংক্ষেপে বলেন, ‘দিন দুয়েক আগে (শুক্রবার) চিঠিটি পাঠানো হয়েছে।’ তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বাসসকে জানিয়েছে, নোট ভার্বালটি নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করে। শেখ হাসিনা এবং তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষের স্বপক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার দিনই তৌহিদ ঘোষণা করেন যে ঢাকা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন পাঠাবে। তিনি বলেন, ‘চিঠিটি আজ রাতে বা কালকের মধ্যেই যাবে- এটা নিশ্চিত।’তিনি আরও জানান, বাংলাদেশ আগেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আবেদন করেছিল, কিন্তু দিল্লি সাড়া দেয়নি। ‘এখন পরিস্থিতি ভিন্ন বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন,’ বলেন তৌহিদ। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই বাংলাদেশ তার অনুরোধ জানাবে বলে উপদেষ্টা জানান।
পথরেখা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।