রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা ‘রুশ ইচ্ছাপত্র’ নয় : যুক্তরাষ্ট্র

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ১১:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইউক্রেন সংঘাত নিরসনে ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনাটি রাশিয়ার কোনো ‘ইচ্ছাপত্র’ নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একদল মার্কিন সিনেটরের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে এই দাবি করা হয়। শনিবার ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

একদল সিনেটর অভিযোগ করেন যে শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের ফোন করে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে ‘রুশ ইচ্ছাপত্র’ চাপিয়ে দিতে চাইছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। রুবিও এবং পুরো প্রশাসন বারবার পরিষ্কার করেছে, এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি। এতে রাশিয়া ও ইউক্রেনের মতামতও অন্তর্ভুক্ত করা হয়েছে।’

ট্রাম্প প্রশাসনের সেই ২৮ পয়েন্ট সম্বলিত খসড়ায় গত প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে রাশিয়া এবং ইউক্রেন উভয়কে কিছু শর্ত মেনে চলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ট্রাম্প ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ২৮ দফার পরিকল্পনাটি গ্রহণ করার জন্য। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি সমঝোতার একটি ভিত্তি হতে পারে। পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন চালানো শুরু করেন। সাম্প্রতিক মাসগুলোতে, রুশ বাহিনী দক্ষিণ-পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হয়েছে— যদিও ভয়াবহ যুদ্ধ ক্ষতির খবর পাওয়া গেছে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।