রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদেরের ‘কথিত পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৫:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘কথিত পালকপুত্র’ হিসেবে পরিচিত মো. আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ নভেম্বর) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে দুই সদস্যের একটি টিম গঠন করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক মো. নাসরুল্লাহ হোসাইনের নেতৃত্বে টিমের অপর সদস্য উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা।

দুদক জানায়, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিচালক ও গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি হিরু রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, ট্যাক্স জালিয়াতি এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ‘হাজার কোটি টাকার মালিক’ হয়েছেন বলে অভিযোগে উল্লেখ আছে। হিরুর গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়ায়। তিনি আক্তারুজ্জামানের ছেলে। তিনি প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ, ওয়েস্ট ফিল্ড নামের প্রতিষ্ঠানেরও মালিক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।